বিশ্বকাপের আগে আইপিএলকেই বেছে নিলেন ম্যাক্সওয়েল


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনাভাইরাসের কারণে থমকে গেছে পৃথিবী, স্থবির হয়ে পড়েছে বিশ্বের জনজীবন। ক্রীড়াজগতেও এর ভয়াল থাবা থামিয়ে দিয়েছে সব কিছু। বাতিল হয়েছে বিশ্বের বড় বড় ইভেন্ট। কোপা আমেরিকা, ইউরো কাপ, অলিম্পিকের মতো বৈশ্বিক ইভেন্ট স্থগিত করা হয়েছে।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলও পড়েছে করোনার কবলে।  গত ২৯ মার্চ শুরু হওয়ার কথা করোনার কারণে তা শুরু হতে পারেনি।

সেক্ষেত্রে অক্টোবরের দিকে একটা জায়গা খুঁজছে আয়োজকরা। কিন্তু ওই সময়টায় আবার অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইপিএলের জন্য কি বিশ্বকাপের মতো আসর বিসর্জন দিতে হবে?

এক্ষেত্রে অনেকেই আইপিএল এর পক্ষে মত দিচ্ছেন। যেমনটা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের মত।

ম্যাক্সওয়েল বলেন, ‘অবস্থা যেমন দাঁড়িয়েছে। এখানে (অস্ট্রেলিয়ায়) দর্শক পাওয়া আমাদের জন্য কঠিন হবে। মানুষ যদি মাঠেই না আসে, তাহলে এটা কিসের বিশ্বকাপ! তাই আমি সামনে এটা হওয়ার সম্ভাবনা দেখছি না। আমাদের অবশ্যই সবার স্বাস্থ্য এবং ভালো থাকার বিষয়টিতে নজর রাখতে হবে।’

তবে শূন্য গ্যালারিতে বিশ্বকাপ না হলেও আইপিএল হতে পারে, এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বলেন, ‘আমার মনে হয় যদি আইপিএল হয়, তবে দর্শক না থাকলেও কিছু হবে না। তবে এখানে দর্শক ছাড়া বিশ্বকাপ হওয়া সম্ভব বলে আমি মনে করি না।’