সব‌চে‌য়ে বে‌শি সংক্রমিত ২১-৩০ বছর বয়সীরা; বে‌শি আক্রান্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপু‌রে



দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ২১১৪ জনের করোনা টেস্ট করা হয়েছে। এর মধ্যে নতুন করে শনাক্ত হয়েছে ৩০৬ জনের।
প্রাণঘাতী এই ভাইরাসে দেশে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৪৪ জন।

এছাড়াও, এই ভাইরাসে আক্রান্তের হার ২১-৩০ বছর বয়সীদের মধ্যে বেশি। সেইসাথে এখন পর্যন্ত সবথেকে বেশি আক্রান্ত জেলা হচ্ছে- ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জ।

এদিকে আজ আরও ৯ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ জন।

সেইসাথে নতুন করে সুস্থ হয়েছেন ৮ জন, এ নিয়ে মোট সুস্থ ৬৬।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সরকার ঘোষিত লকডাউন চলছে। এরপরও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছেই।

শনিবার (১৬ এপ্রিল) পর্যন্ত বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৫০ হাজার ৪০৫ জন। মারা গেছে ১ লাখ ৫৪ হাজার ২৪৫ জন। অবস্থা আশঙ্কাজনক ৫৬ হাজার ৯৬৩ জনের। আর সুস্থ হয়েছেন ৫ লাখ ৭১ হাজার ৫৭৭ জন।