প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের টেলিভিশনে পাঠদান সম্প্রচারের ২৩ এপ্রিল পর্যন্ত নতুন রুটিন প্রকাশ করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক স্তরের টেলিভিশনে পাঠদান ‘ঘরে বসে শিখি’ প্রোগ্রামের রুটিন প্রকাশ করে। আর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে মাধ্যমিক স্তরের ‘আমার ঘরে আমার ক্লাস’ প্রোগ্রামের সূচি প্রকাশ করা হয়।
সংসদ টেলিভিশনে সকাল ৯টায় শুরু হবে প্রাথমিকের পাঠদান। বেলা ১১টা থেকে দুপুর ২টা ২৫ মিনিট পর্যন্ত চলবে মাধ্যমিকের পাঠদান।
এর আগে ২৯ মার্চ থেকে শুরু হয় ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠদান সম্প্রচার। এরপর ৭ এপ্রিল শুরু হয় প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির পাঠদান সম্প্রচার।
করোনাভাইরাস সংক্রমণ এড়াতে ১৭ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার।
এর সঙ্গে রোজাসহ বিভিন্ন ছুটি যোগ হওয়ায় স্কুল-কলেজ ৩০ মে পর্যন্ত বন্ধ থাকবে।

