ইংল্যান্ডের আকাশে হঠাৎই দেখা দিয়েছে অদ্ভূত আগুনের ফুলকি! কী এই বস্তু? অলীক এই বস্তুর পিছনের দিকে আবার ধোঁয়ার একটি লেজও রয়েছে। কেম্ব্রিজশায়ারের মানুষজনও প্রথমে কিছুটা চমকে গিয়েছিলেন।
সংবাদমাধ্যম ডেইলি মেইলের রিপোর্ট অনুযায়ী, বস্তুটি সর্ব প্রথম লক্ষ্য করেন গেরি আন্ডারউড নামের এক ব্যক্তি। এমন অদ্ভুত লালচে আভা এর আগে কখন তিনি কখনো দেখেননি। তিনি জানান, ওই লালচে আভা যেন মনে হচ্ছিল ঘুরছে।
তিনি আরও জানান, এমন এই রহস্যজনক বস্তু, যা ১০-২০ মিনিট লাগাতার আকাশে ভেসে থাকার পর হারিয়ে গেল!
সংবাদমাধ্যম দ্যা এক্সপ্রেস ইউকে বলছে, ‘ন্যাশনাল স্পেস একাডেমি এখন একটি সম্ভাব্য তত্ত্বের প্রস্তাব দিয়েছে। যেখানে বলা হচ্ছে যে এই পুচ্ছ বস্তুটি একটি উচ্চ উচ্চতার জেটের নিচের দিকের অংশ।’
বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন যে, যে কমলা রঙের শিখা দেখা যাচ্ছে তা সূর্যরশ্মির প্রতিফলনও হতে পারে। পাশাপাশিই তাদের আরও বক্তব্য, সূর্যাস্তের সময়ই দেখা মিলতে পারে এই অদ্ভূত বস্তুর। আর ওই গতি হাওয়ার গতির কারণে হতে পারে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা।

