প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হওয়ার সুস্থ হয়ে ফিরেছেন বেলজিয়ামের ৫৮ বছর বয়সী চিকিৎসক অ্যান্তয়িন সাসিন।
তিন সপ্তাহ নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে বের করে আনা হয় ওই চিকিৎসককে। তিনি যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেই হাসপাতালের রুমে বসেই তিনি শোনান মৃত্যুমুখ থেকে ফেরার কাহিনী।
বলেন, আমি আমার শেষ দেখতে পাচ্ছিলাম; ভেবেছিলাম মরে যাচ্ছি, কোনোদিন আর জাগব না,
ওই হাসপাতালে তিনি এবং তার টিমের সবার স্বাস্থ্য পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত করা হয়েছিল। সাসিনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়। তিনি কোমায় চলে গিয়েছিলেন। কিন্তু সাসিনের কথায়, বেঁচে ফেরার প্রচণ্ড ইচ্ছাই তাকে আবার জাগিয়ে তুলেছে।
গত মঙ্গলবার ইনটেনসিভ কেয়ার ইউনিউট থেকে বের করে আনার পরই এ অনুভূতি ‘অভাবনীয়’ উল্লেখ করে সাসিন।
বেলজিয়ামে এখন পর্যন্ত ৩৮ হাজার ৪৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৫ হাজার ৬৮৩ জন। কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত ডাক্তার এবং হাসপাতাল কর্মীরা সবচেয়ে বেশি সংক্রমণের ঝুঁকিতে থাকেন।

