মানবেদেহে করোনার ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ বৃহস্পতিবার


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মানবেদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে করোনাভাইরাসের একটি ভ্যাকসিন। সিএইচএডিওএক্স১ এনকোভ-১৯ নামের এই ভ্যাকসিনটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ইমপেরিয়াল কলেজ লন্ডনের যৌথ প্রচেষ্টায় মানবদেহে প্রয়োগ করা হবে।

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক নিজেই গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) লন্ডনে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে অংশ নিয়ে এই ঘোষণা দেন।

হ্যানকক বলেন, বিশ্বে প্রথম এ ধরনের কোনো ভ্যাকসিন আবিষ্কার হলো। অক্সফোর্ড বিজ্ঞানীদের এই ভ্যাকসিন তৈরির প্রচেষ্টায় সব ধরনের সহায়তা করেছে ব্রিটিশ সরকার।

প্রকল্প বাস্তবায়নে ব্রিটিশ সরকার বিজ্ঞানীদেরকে অতিরিক্ত ২০ মিলিয়ন পাউন্ড যা বাংলাদেশ মুদ্রায় প্রায় ২০৯ কোটি টাকা দেবে বলে জানান তিনি।

হ্যানকক বলেন, বিজ্ঞানীরা এই প্রকল্পটির ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং দ্রুত অগ্রগতি সাধন করছেন। করোনার ভ্যাকসিনের গবেষণায় বিশ্বের অন্যান্য দেশের চেয়ে ব্রিটেন সবচেয়ে বেশি অর্থ ব্যয় করছে।

প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন সারা বিশ্বের ভাইরাস নিয়ে কাজ করা বিজ্ঞানীরা। এই মুহূর্তে বিশ্বের ৮০টিরও বেশি গবেষক দল কাজ করছেন।

গত বছর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে চীনের উহানে প্রথম সনাক্ত হয় করোনাভাইরাসের। এরপর প্রায় চার মাসের বেশি সময়ে একটি-দুটি দেশ করে ভাইরাসটি পৃথিবীর প্রায় প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপি এতে মোট আক্রান্তের সংখ্যা পার হয়ে গেছে ২৫ লাখ। মৃত্যু হয়েছে ১ লাখ ৭৭ হাজারেরও বেশি মানুষের।