দুর্দান্ত ফুটওয়ার্ক, অসাধারণ টাইমিং। সেই সাথে মনোমুগ্ধকর কিছু শট। বলছি সাত বছরের ছোট্ট মেয়ে পরী শর্মার কথা। এই ভারতীয় ক্ষুদে ক্রিকেটারের ব্যাটিং দেখে বিশ্বের প্রথম সারির ক্রিকেটাররা মুগ্ধ।
গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকরা এতটুকু মেয়ের খেলার দক্ষতা দেখে অবাকও হচ্ছেন। পরীর এই ব্যাটিং মুগ্ধ করেছে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনকে।
সম্প্রতি টুইটারে এই ভিডিও শেয়ার করেছেন ভন। ৫৬ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, চার দেওয়ালের মধ্যে গ্লাভস পরে ব্যাট করছে পরী। প্রথম কিছু স্ট্রেট ড্রাইভ ও কিছু কভার ড্রাইভ খেলতে দেখা যাচ্ছে তাকে। নিখুঁত সেই ড্রাইভ। আর সেরকম ফুটওয়ার্ক।
এই ভিডিও শেয়ার করে ভন লিখেছেন, ‘এই ভিডিওটা দেখুন। পরী শর্মা। ৭ বছর বয়স। ওর মুভমেন্ট ততটাই ভালো যতটা হওয়া সম্ভব।’ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শাই হোপ টুইট করে বলেছেন, আমি বড় হয়ে পরী শর্মার মতো হতে চাই।
ভিডিওটি ভারতের নারী ক্রিকেট দলের অলরাউন্ডার শিখা পাণ্ডেকে ট্যাগ করে একজন টুইট করেছেন। তিনি লিখেছেন, আপনার উচিত এই প্লেয়ারকে খুঁজে বের করা। তার উত্তরে শিখা লিখেছেন, আর ক্রিকেটের কিছু ক্লাস নেওয়া।
শুধুমাত্র ক্রিকেটারই নন, পরীর এই খেলার ভিডিও দেখে মুগ্ধ ক্রিকেট দুনিয়া। গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকরা এতটুকু মেয়ের খেলার দক্ষতা দেখে অবাক হচ্ছেন।
অনেকে তো এও বলেছেন, আর কয়েক বছর পরেই হয়তো ভারতের নারী জাতীয় দলের হয়ে ব্যাট হাতে নামতে দেখা যাবে পরীকে।
Have a look at this video .. Pari Sharma .. 7 yrs old .. Her movements are as good as it gets 👍👍👏🏻 pic.twitter.com/yeVGd9svKb
— Michael Vaughan (@MichaelVaughan) April 22, 2020

