বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাওয়া তিন মাসের অগ্রিম বেতনের পুরোটাই করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে দান করেছেন বলেন জানালেন মোহাম্মদ আশরাফুল।
এ বিষয়টি নিশ্চিত করে গতকাল সোমবার এক গণমাথ্যমকে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় সবারই এই কঠিন সময়ে এগিয়ে আসা উচিৎ। দেশের এমন মহামারি হয়েছে বলেই এমনটা করেছি। আমি বিসিবি থেকে আমার তিন মাসের বেতনের ৮৫ হাজার টাকা ইতোমধ্যেই দুঃস্থদের দান করে দিয়েছি। কারো মুখে যদি একটু হলেও হাসি ফোটে সেটা নিজের কাছেই ভালো লাগবে।’
বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের কারণে নিষিদ্ধ আশরাফুল (বিসিবি) চুক্তির বাইরে ছিলেন দীর্ঘদিন। ২০১৮ সালে ফের ঘরোয়া ক্রিকেটে ফিরেন এবং বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি।

