করোনাভাইরাসের চিকিৎসায় রেমিডিসিভির’র অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য অধিদপ্তর।
যুক্তরাষ্ট্রের বায়োটেকনোলজি কোম্পানি গিলিড সায়েন্স জানিয়েছে, গুরুতর অসুস্থ করোনা রোগীদের চিকিৎসায় অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির পরীক্ষামূলক প্রয়োগে প্রায় দুই-তৃতীয়াংশ রোগীর অবস্থার উন্নতি ঘটেছে।
তাদের তৈরি করা এই ওষুধ ৬৮ জনের ওপর পরীক্ষায় এই ফল পাওয়া গেছে বলেও জানায় তারা।
তবে করোনাভাইরাসের চিকিৎসায় এ ওষুধ গ্রহণযোগ্য নয় বলে আপত্তি জানায় চীন। চীনের আপত্তির পর গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের চিকিৎসক ও বিজ্ঞানী অ্যান্থনি ফসি জানান, রেমিডিসিভির করোনা আক্রান্তদের সারিয়ে তুলতে যে কার্যকর ভূমিকা রাখে তা পরিষ্কার।
হোয়াইট হাউসে তিনি বলেন, এ ওষুধ করোনাকে আটকে দিতে পারে। ফসি ট্রাম্পের করোনা মোকাবিলায় গঠিত টাস্কফোর্সের একজন সদস্য।

