শ্রমিকদের পাশে সবটুকু দাঁড়াতে সাকিবের আহ্বান


সাকিব আল হাসান

আজ মহান মে দিবস। যেই অসহায়ত্বের বিরুদ্ধে লড়াই করে এই মহান দিবসের অর্জন, আজ ২০২০ সালে এসে নতুন করে অসহায়ত্ব বরণ করে নিচ্ছে শ্রমজীবী মানুষের। করোনাভাইরাসের মহামারিতে অনাহার-অর্ধাহারে দিন কাটছে তাদের।

আজকের শ্রমিক দিবসে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

নিজের ভেরিফায়েড ফেসুক পেইজে সাকিব লিখেছেন, ‘সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে বিশ্বের সকল শ্রমিকদের দেয়া শ্রমকে সম্মান জানাতে প্রতি বছর ১ মে উদযাপিত হয় বিশ্ব শ্রমিক দিবস। কিন্তু করোনা ভাইরাসের এই মহামারী চলাকালীন সময়ে শ্রমিকরা তাদের প্রথাগত শ্রম দিয়ে নিজেদের জীবিকা উপার্জন করতে অক্ষম। তাই আজ বিশ্ব শ্রমিক দিবসে আমাদের সবটুকু দিয়ে দাঁড়াতে হবে তাদের পাশে, যাতে করে এই মহামারী শেষ হবার পরে তারা পুনরায় আমাদের দেশ গড়ার কাজে নিয়োজিত হতে পারেন।’

করোনাভাইরাসের কারণে অনাহারে থাকা দিনমজুরদের পাশে ব্যক্তিগতভাবে দাঁড়িয়েছেন সাকিব। গড়ে তুলেছেন ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’। এছাড়া গত ২০১৯ বিশ্বকাপের ব্যাট নিলামে তুলে প্রাপ্ত ২০ লাখ টাকা তিনি করোনা দূর্গতদের জন্য ব্যয় করছেন।