আশার আলো দেখিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিন। এখনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকা এই ভ্যাকসিন জুন মাসেই বাজারে ছাড়া হতে পারে।
ভ্যাকসিন তৈরিতে অক্সফোর্ডের সঙ্গে আছে ফার্মাসিউটিক্যাল জায়ান্ট আস্ট্রাজেনকা। তারা এর উৎপাদন ও বৃহৎ পরিসরে বণ্টনের দায়িত্বে আছে।
আস্ট্রাজেনকার সঙ্গে অক্সফোর্ডের সমঝোতার বিষয়টি বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। দ্য মিরর জানিয়েছে, এই সমঝোতার ফলে দ্রুতই বিশ্বের সব প্রান্তে পৌঁছে দেয়া যাবে কোভিড-১৯ ভ্যাকসিন।
ইতোমধ্যে মানবদেহে এই ভ্যাকসিন প্রবেশ করানো হয়েছে। এতে ব্রিটেনের শত শত স্বেচ্ছাসেবী অংশ নিয়েছে।
এদিকে করোনা চিকিৎসায় ইবোলার ওষুধ রেমডেসিভির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।

