ভারতে দেখা মিলেছে দুই মাথাওয়ালা একটি বিরল প্রজাতির সাপের। জানা গেছে, ভারতের ওড়িশায় এমন সাপের দেখা পাওয়া গেছে,
ভারতীয় বন কর্মকর্তা সুশান্ত নন্দ টুইটারে শেয়ার করেছেন ওই আজব সাপটির ভিডিও ফুটেজ। ভিডিও ফুটেজটিতে দেখা গেছে, দুই মাথাওয়ালা একটি সাপ এঁকেবেঁকে মাটি দিয়ে এগিয়ে চলেছে।
তিনি লেখেন, ওড়িশার কেওনঝাড় জেলার দেহনকিকোট ফরেস্ট রেঞ্জের একটি বাড়ি থেকে দু’টি সম্পূর্ণ মাথাওয়ালা এই বিরল নেকড়ে সাপটিকে উদ্ধার করা হয়েছে। তিনি জানিয়েছেন, পরে ওই সরীসৃপটি জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।
দুই-মাথাযুক্ত সাপের দেখা অবশ্য আগেও পাওয়া গেছে। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি সম্পূর্ণ তৈরি মাথাসহ আরো একটি সাপ পাওয়া গেছিল। সাপটির নাম দেওয়া হয় ডাবল ডেভ।
তবে এই সাপের বিশেষত হলো, সাপটির দুটো মাথাই স্বাধীনভাবে কাজ করে। যার অর্থ দুটোই মাথাই প্রয়োজনে খাবার সংগ্রহের জন্য লড়াই করতে পারে এবং শিকার ধরতে পারে।
A rare wolf snake with two fully formed heads was rescued from a house in the Dehnkikote Forrest range of Keonjhar district in Odisha.
Later released in Forests. pic.twitter.com/7fE0eMciEB— Susanta Nanda (@susantananda3) May 7, 2020

