মুশফিকের জন্মদিন নিয়ে ক্রিকইনফো, ক্রিকবাজে বিভ্রান্তি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

ফেসবুকে শত শত মুশফিক ভক্ত প্রিয় ক্রিকেটার ও জাতীয় দলের তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন, জানাচ্ছেন। আজ যে মুশফিকুর রহীমের জন্মদিন।

কিন্তু অবাক করা বিষয় হলো, আজ মুশফিকের জন্মদিন ঠিক। কিন্তু ক্রিকইনফো-ক্রিকবাজে মুশফিকের জন্মদিন দেখানো আছে জুনের ৯ তারিখ।

সত্যটা কি? কবে মুশফিকের জন্মদিন? এ নিয়ে মুশফিক নিজে অবশ্য কোন পরিষ্কার ব্যাখ্যা দেননি। তবে তার অতি ঘনিষ্ট মহল নিশ্চিত করেছে, ক্রিকইনফো আর ক্রিকবাজে যাই লেখা থাকুক না কেন, সেটা তথ্যগত ভুল।

আজ ৯ মেই মুশফিকুর রহীমের জন্মদিন। তিনি পারিবারিকভাবে প্রতিবছর এ দিনটিকেই জন্মদিন হিসেবে পালন করেন।

ক্রিকেট ভক্তদের একটা বড় অংশ খেলার আপডেট, লাইভ স্কোর এবং খুঁটিনাটি খোঁজখবর জানতে নিয়মিতই ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ বা ‘ক্রিকবাজ’ অনুসরণ করেন।

সেখানে এমন তথ্য অবশ্যই সেসব ভক্ত-সমর্থকদের বিভ্রান্ত করছে।

এদিকে আজ জন্মদিনেই নিলামে তোলা হবে মুশফিকের ডাবল সেঞ্চুুরির ব্যাট । আগামী পাঁচদিন ধরে চলবে এ নিলাম। অনেক আগে ডাবল সেঞ্চুুরির ব্যাট নিলামে দেয়ার ঘোষণা দিলেও নানা কারণে তা শুরুতে দেরি হয়েছে। অবশেষে আজ শুরু সেই নিলাম প্রক্রিয়া। কাকতালীয়ভাবে সেটা এবার তার জন্মদিনেই পড়ে গেছে।

১৯৮৭ সালে আজকের দিনে বগুড়ায় জন্ম নেয়া মুশফিক বিকেএসপিতে শিক্ষাজীবন কাটিয়ে, বয়সভিত্তিক জাতীয় দলে প্রতিনিধিত্ব করে জাতীয় দলে নাম লেখান ২০০৫ সালের মে মাসে। ঠিক ১৮ বছর বয়সে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে জাতীয় দলে অভিষেক মুশফিকের।

বাংলাদেশের জার্সিতে ২১৮টি একদিনের খেলায় ৭ সেঞ্চুরি ও ৩৮ হাফসেঞ্চুরিতে ৬১৭৪ রান করেন তিনি। টি-টোয়েন্টিতে৮৬ ম্যাচে করেন ১২৮২ রান

এছাড়া সাদা পোশাকে মুশফিক ৭০ ম্যাচে ৭ সেঞ্চুরি আর ২১ ফিফটিতে ৪৪১৩ রান করে টাইগারদের মধ্যে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী।