মা-যার মাধ্যমে পৃথিবীতে আলোর মুখ দেখা। আমরা পৃথিবীতে আসার পর যে শব্দটি প্রথম বলতে শিখেছি সেটাও মা। প্রতিক্ষণ-প্রতিদিন নিজেকে বিলিয়ে দিয়ে সন্তানদের পৃথিবীতে চলার যোগ্য তৈরি করে দেন যিনি, সেই ‘মা’ কে বছরে একটি দিন বিশেষভাবে মাতৃভক্তরা পালন করেন।
আজ বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্ব মা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।
এই দিনটি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই তারকা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সেইসঙ্গে চলমান করোনা পরিস্থিতিতে মায়েদের যত্ন নিতে বলেছেন সাকিব।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অফিসিয়াল পেজে সাকিব লিখেছেন, মায়েরা ছোটবেলা থেকেই আমাদের সর্বাত্নক যত্ন নিয়ে এসেছেন। আমাদেরকে ভালো-খারাপ, সতর্কতা এবং অসতর্কতার মধ্যে পার্থক্য করতে শিখিয়েছেন। করোনাভাইরাসের এই মহামারি চলাকালীন সময়ে তাদের যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। মনে রাখতে হবে, বয়সের কারণে তাদের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই তাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেই সামাজিক দূরত্ব এবং পরিষ্কার-পরিচ্ছনতার নিয়মগুলো মেনে চলার। এখন আমাদের দায়িত্ব তাদের সর্বাত্মক খেয়াল রাখার।
https://www.facebook.com/Shakib.Al.Hasan/photos/a.10153965414155394/10163557716870394/?type=3&eid=ARDYEweus4M-EYuCCj8re8U9ZGBkWoL9b6SHc0Fq3b1B4YL4W-gKijn8zS9MGNWHKBsXfnRDnBa1gqiB&__xts__%5B0%5D=68.ARDeF92k74LW6l9KQTDCK-3xJb2UhQKNMADNlsrF-rwylp1pIt0xuJgHQyNUnrBYuhMfGFTemxSZb5svainJMu_5sZUOCaGkmJeT4Dhkt2ItkALt6mds6WVyrH7NVEMRxv6PjnBdw46PAruKlhlTtRBMPwJJqfVhbBJNILKkWstTl5XfVfh9Kmu0e0jjXC7RMGV4PdHV9_X74ZWBszRsaYeOtuv-F767n1EakANL2n1QJHKHQxWSv4TN3UjVeFhR6q2U-JIm2q-5a1XHE83lW4C_x8CDB9YIAznrXqqivvyWyYlRsJg-_2uBc9a0uMZF76r4Buf4wjKKMeKyOQ&__tn__=EEHH-R
অন্য একটি পোস্টের নিজের ফেসবুক অফিসিয়াল পেজে মুশফিক তার মা ও স্ত্রী ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, সকল মায়েদের প্রতি ভালোবাসা রইল। এটা বলে বোঝানো যাবে না, প্রতিদিন তারা তাদের পরিবারের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করে। মা দিবসে সকল মাকে শুভেচ্ছা। আমাদের জীবনের সেরা আর্শীবাদ।
https://www.facebook.com/MushfiqurOfficial/photos/a.10150291976577012/10157826243362012/?type=3&eid=ARCe-dlG088Ln0eSx-ovePYKdtt3lFfNVuxJCR0HKRei-fTXs9hlgsNe4J2HGLOtLhDtKA9fs2DG50Ab&__xts__%5B0%5D=68.ARBrW0b9Ueke1-5z7gksKBb1Dq_cK0pb-RzL4r_Zgi-06E0Dthv5gr_JDUDcOVzX5d3aQsTTG7lEayh_DrDauwJ8yDjti0dVgKx26YFR_zd-RH9QwTBIuxHdtTrzV8Xm_chNkrUt-e3R_D1U38xfaaJb7_0dYtLpSQkrd0tI7eAYxp7h7VoVTB6e1u7J2S4G7pjXma7RXk1ATSWW5uo1mSnD0FcvyDicPzOQnMMFHBYD7-pvQ0mFBDbeeTG98rEybaWjOeXpQVhMo9MJLY7hULE63Tw1DsbYc8lmeDi-eWCAmMDVW440XEtyuQpNkHur-SySBEE4u_W6LWmQ_ufK&__tn__=EEHH-R

