সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার কারণে টেস্ট অধিনায়কের গুরুদায়িত্ব উঠেছে ছোটখাটো গড়নের মুমিনুলের উপর। ক্রিকেট ভক্তদের কাছে এমনকি ক্রিকেট পাড়ায় ছোটখাটো গড়নের এই ক্রিকেটারের লাজুক এবং কম কথা বলার কারনে রয়েছে বেশ ভালোই সুখ্যাতি। কিন্তু মাঠের মুমিনুল কেমন? মাঠেও কি তিনি এমন চুপচাপ থাকেন? নাকি অধিনায়কত্বের রূপ দেখা যায়? এমন প্রশ্নের জবাবে কিছুদিন আগেই মুমিনুল জানিয়েছিলো ভুল করলে মাঠে তার থেকে সিনিয়র হলেও ঝাড়ি দেন তাদের।
এবার ফেইসবুক লাইভ আড্ডায় প্রমান মিললো মুমিনুলের সেই কথার। গতকাল তামিম ইকবালের ফেইসবুক লাইভ শোতে এই প্রসঙ্গে কথা উঠতেই তামিম ইকবাল বেশ রসিকতা করেই বলেন, ‘মুমিনুল আমাকে ঝাড়ি মারে’। এই বিষয়টির পর তামিম মজা করে বলে, মুমিনুল ঝাড়ি-টারি কম দিস, বয়সে তো তোর বড়ভাই আমি!’
এই প্রসঙ্গে মুমিনুল এর প্রতি উত্তরে জানান, কেবলমাত্র তামিম কেই ঝাড়ি মারেন তিনি। সেটিও নির্ভর করে বাজে শটে আউট হয়ে প্যাভিলিয়নে আসলে। যদিও এটি তামিমের ভালোর জন্যেই ঝাড়ি মারেন বলেই জানিয়েছেন মুমিনুল হক!
তামিমের রসিক কথার রেশ টেনে মুমিনুল বলেন, ‘আপনি যে বললেন- ঝাড়ি মারি, এটা পুরাপুরি ভুল বললেন। কয়েকজন সাংবাদিক জানতে চাচ্ছিলেন সিনিয়রদের ঝাড়ি মারি কি না। আমিও হাসিমুখে বললাম- ঝাড়ি মারি। ঝাড়ি একমাত্র আপনাকেই মারি। ঐটাও নির্ভর করে… বাজে শট খেলে আসলেন, তখন মারি। এছাড়া ঝাড়ি মারি না। ভালোর জন্যই ঝাড়ি মারি।’
এসময় মুমিনুল আরো জানান, ‘অধিনায়কের প্রস্তাব পেয়ে আমার মনে হয়েছিল, এটাই বাংলাদেশের সবচেয়ে ভালো টেস্ট দল। আমার কাছে তখন ৪ জন সিনিয়র খেলোয়াড় যারা ১০ বছর ধরে খেলছে, ৩-৪ জন ভালো জুনিয়র খেলোয়াড় আছে, ভালো ভালো স্পিনারও আছে। মনে হচ্ছিল এটা ভালো চ্যালেঞ্জ ও সুযোগ হবে আমার জন্য, একইসাথে টেস্ট ক্রিকেটকে এগিয়ে নেওয়ার ভালো সুযোগ।’
দেশের ক্রিকেটে টেস্টে নিয়মিতদের একজন মুমিনুল। আমাদের দেশের ক্রিকেটে আদর্শ টেস্ট ক্রিকেটারের খুঁজ করলে শুরুর দিকেই মুমিনুলের নাম আসবে। দেশের মাটিতে বেশ টেস্টে বেশ ধারাবাহিক একজন ক্রিকেটার মুমিনুল। আর তাই শুভকামনা থাকবে যেনো তার নেতৃত্বে টেস্টে উন্নতির পথ দেখে বাংলাদেশ।

