কুড়িগ্রামে উলিপুরে করোনাভাইরাস মোকাবেলায় ও পবিত্র মাহে রমজান উপলক্ষে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অফ উলিপুর (পুসাউ) এর আয়োজনে ১০ দিন ব্যাপী নিম্ন আয়ের কর্মহীন মানুষের মাঝে শাক-সবজি বিতরণের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৬ মে) বিকালে পৌর-শহরের চৌরাস্তা মোড়ে শাক-সবজি বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন কানাডা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে কর্মরত সালমান হাসান ডেভিড মারজান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির স্কুল ছাত্র বিষয়ক উপ-সম্পাদক রোকনুজ্জামান রোকন, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব উলিপুরের সভাপতি জুয়েল রানা, সাধারন সম্পাদক লিমন, সাংগঠনিক সম্পাদক নয়ন মহন্ত, সদস্য আকাশ ও রেজওয়ান, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ওসমান গনি সরদার রতন প্রমুখ।
এ সময় প্রায় ১২০ জন মানুষকে বিনামূল্যে আলু,বেগুন, পটোল,শসা,মরিচ, কুমড়া ও করলা বিতরণ করা হয়।
চন্দন কুমার সরকার

