বিশ্বজুড়ে চলমান করোনা পরিস্থিতিতে এই মুহূর্তে ঘরে বন্দি সকলেই। তবে আর কয়েকজনের মত ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাও পড়েছেন চরম বিপাকে। তার স্বামী পাকিস্তানি ক্রিকেটার আটকা পড়েছেন পাকিস্তানের শিয়ালকোটে। আর একমাত্র ছেলেকে নিয়ে তিনি আছেন ভারতের হায়দরাবাদে।
এ বিষয়ে ফেসবুক লাইভে সানিয়া বলেন, সে পাকিস্তানে আটকে গেছে, আমি ভারতে। এমন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া আমাদের জন্য বেশ কঠিন। কারণ আমাদের ছোট একটি সন্তান আছে। আমি জানি না কবে ইজহান (সানিয়া-শোয়েবের ছেলে) কবে তার বাবাকে আবার দেখতে পাবে?
এসময় সানিয়া আরও বলেন, শোয়েবের ৬৫ বছরের মা সেখানে আছে, তাই তার সেখানে থাকাটা বেশি প্রয়োজন। এটা আমাদের জন্য অনেক বেশি ইতিবাচক।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

