এ,আর,ডাবলু/চুয়াডাঙ্গা প্রতিনিধি
“মানুষের তরে মানুষ’ এ শ্লোগানকে বুকে ধারন করে কৃষ্ণপুর তরুণ যুব সংঘের উদ্যোগে করোনার করাল গ্রাসে দিশেহারা অসহায় কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১৭মে) সন্ধ্যায় জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে তরুণ যুব সংঘের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
গরীব দুস্ত -অসহায় খেটে খাওয়া দিন মজুরি মানুষের মাঝে ঈদের উপহার সামগ্রী চাল, ডাল,সেমাই -চিনি সাবান, তেল, লবণ, হুইল সাবানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনী খাদ্য সামগ্রী রাতের আধারে অসহায় মানুষের বাড়িতে বাড়িতে যেয়ে পৌছিয়ে দেওয়া হয়।
কৃষ্ণপুর তরুণ যুব সংঘের পক্ষ থেকে সাইদ হাসান ও রনি জানান, মানুষ আজ করোনা ভাইরাসের কারণে অসহায় জীবন যাপন করছে। আমরা মানবিক দিক বিবেচনা করেই অসহায় মানুষ পাশে দাড়ানোর চেষ্টা করেছি।
ঈদে অসহায় মানুষের মাঝে কিছু দিতে পেরে আমরা সংগঠনের সকলেই অনেক আনান্দিত। সকল বিপদে আমরা আল্লাহ রহমতে সর্বদা অসহায় মানুষের পাশে থাকবো। আমরা আমাদের সংগঠনের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি । জাতির এমন ক্রান্তিলগ্নে মানবিক দিক চিন্তা করে অসহায় গরিবদের সহায়তায় এগিয়ে আসার জন্য নেতা ও বিত্তবানদের প্রতিও আহবান জানাচ্ছি।
অপর দিকে উপহার সামগ্রী পেয়ে অনেকে আবেগ আপ্লূত হয়ে পড়েন। তারা কৃষ্ণপুর তরুণ যুব সংঘের সাথে জড়িত সকলের জন্য মঙ্গল কামনা করেন। এসময় কৃষ্ণপুর তরুণ যুব-সংঘের সকল সদস্য উপস্থিত ছিলেন।

