জীব বৈচিত্রে কত রহস্য, কত বিস্ময়- তা কেবল স্রষ্টাই জানেন। তেমনই এক বিস্ময়কর ঘটনা ঘটেছে আমেরিকার ওরেগন রাজ্যে।
ওই রাজ্যের একটি পরিবারে দুটি মুখ নিয়ে জন্ম নিয়েছে একটি বিড়ালছানা। তার নাম রাখা হয়েছে ‘বিসকুটস অ্যান্ড গ্র্যাভি’। আদর করে তাকে বিসকুটস নামেই ডাকা হচ্ছে।
পরিবারটি জানায়, বিড়ালছানাটির জন্মের পর দুটি মুখ দেখে তারাও অবাক হয়েছিলেন। দুই মুখ দিয়েই সে খেতে পারে। এমনকি সে এক মুখ দিয়ে যখন খায় তখন অন্যমুখ দিয়ে ম্যাও আওয়াজ করতে পারে। তার রয়েছে দুটি নাক ও চারটি চোখও।
এ ধরণের বিড়াল সাধারণত খুব বেশিদিন না বাঁচলেও পরিবারটি আশাবাদী তাদের বিসকুটস অনেক দিন বাঁচবে।
সূত্র: বিবিসি

