মাশরাফির ‘মায়ের জন্য ভালোবাসা’


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

একদিন বাদেই ঈদুল ফিতর। আর এই দুঃসময়ে ঈদের আগে নিজ জেলা নড়াইল সদর ও লোহাগড়া উপজেলার ছাত্রলীগের অন্তর্গত প্রতিটি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নড়াইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের মা’দের জন্য ভালোবাসা পাঠিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

শুধু তাই না নিজের মা’র জন্য যে শাড়ি কিনেছেন ঠিক একই সময় ছাত্রলীগের নেতাদের মা’দের জন্য একই রকম শাড়ি কিনে পাঠয়েছেন তিনি। এরইমধ্যে জেলা ছাত্রলীগের অধিকাংশ নেতার মা এর হাতে মাশরাফির উপহার পৌঁছে গেছে।

ছাত্রলীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) জয়দেব নন্দী তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন, কি এক আঁধারের ভিতর দিয়ে আমরা যাচ্ছি! সেই আঁধারের দেয়াল ভাঙতে জীবন-যৌবন উজাড় করে দিয়ে ‘মানুষ ভজলে সোনার মানুষ পাবি’- ব্রত জ্ঞান করে ছাত্রলীগের নেতাকর্মীরা সারাদেশের অসহায় মানুষের পাশে থেকে দিনরাত কাজ করে চলেছে। দেশব্যাপী ছাত্রলীগ এর এসব নেতাকর্মীরা নিজের পরিবারের দিকে হয়তো ওইভাবে খোঁজ রাখতে পারছে না। যে ছেলে বা মেয়েগুলো মায়ের জমানো টাকা নিয়ে মানুষের জন্য আজ জীবনকে উৎসর্গ করে দিয়েছে। সেই ছেলে বা মেয়েগুলোর মায়েদের খোঁজ নিলেন, মাকে সম্মানিত করলেন আমাদের (সারাজীবনের) ক্যাপ্টেন মাশরাফি বিন মোর্ত্তজা এমপি। স্থান: নড়াইল-লোহাগড়া।

শুধু তাই নয়, এই করোনাকালে বেশ কিছু ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে সবার প্রশংসা কুড়িয়েছেন মাশরাফি। জনপ্রতিনিধি হিসেবে প্রতিদিনই কোনো না কোনো চমক দেখাচ্ছেন তিনি। কখনো নিজে মোটরসাইকেল চালিয়ে মানুষের ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন। আবার কখনো রোগীর বাড়িতে ডাক্তার পাঠিয়ে আলোচনায় আসছেন।

এসব কারণেই হয়ত মাশরাফি আলাদা, সবার চেয়ে সেরা। তিনি শুধু যে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক, তা নন। তিনি গোটা বাংলাদীশের অধিনায়ক।