দেশজুড়ে পালিত হলো ‘ভিন্নধর্মী’ ঈদ


jamayat

করোনা আতঙ্ক নিয়েই আজ (২৫ মে) দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সারাদেশে উদযাপন হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।

তবে করোনা ভাইরাসের কারণে এবার ঈদ অনেকটাই ভিন্নভাবে উদযাপন করা হচ্ছে। করোনার কারণে জাতীয় ঈদগাহসহ উন্মুক্ত স্থানে ঈদের নামাজের জামাত হচ্ছে না।

দেশের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহসহ দেশের কোথাও হচ্ছে না উন্মুক্ত স্থানে ঈদ জামাত।

এক্ষেত্রে মুসল্লিরা সরকারি নির্দেশনা মেনে ও ঝুঁকি বিবেচনা করে কাছের মসজিদে নামাজ আদায় করছেন। শারীরিক দূরত্ব বজায় রাখতে প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাতের ব্যবস্থা করা হয়েছে।

স্বাস্থ্যঝুঁকি এড়াতে ঈদ জামাত শেষে কোলাকুলি ও করমর্দন না করারও আহ্বান জানানো হয়েছে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে।