নোবেলের বিরুদ্ধে মামলা, ভারতে গেলেই গ্রেফতার হতে পারেন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার দেওয়ার কারণে বাংলাদেশি গায়ক মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে দেশটিতে মামলা দায়ের করা হয়েছে।

ভারতে গেলেই গ্রেফতার হতে পারেন ভারতীয় রিয়েলিটি শো সারেগামাপা থেকে উঠে আসা এই গায়ক। এমনটিই জানিয়েছে দেশটির পুলিশ।

ত্রিপুরা পুলিশ সূত্রে জানা গেছে, নোবেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৪, ৫০৫ ও ১৫৩ ধারায় মামলা হয়েছে। আর তার  বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া শহরের বাসিন্দা সুমন পাল।

নোবেলের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে ভারতে আসলে নোবেলকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে ত্রিপুরা পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জন্য নোবেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন অভিযোগকারী সুমন পাল।

ইতোমধ্যেই দায়েরকৃত অভিযোগের প্রতিলিপি স্বরাষ্ট্রমন্ত্রক, বাংলাদেশ হাইকমিশন ও ত্রিপুরা জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে একটি পোস্ট দেন গায়ক নোবেল। তার এই পোস্টটি নিয়ে অনেক সমালোচনা হয়।

এরপরই বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) জেরার মুখে পড়তে হয় গায়ক নোবেলকে। পরে অবশ্য কুরুচিকর মন্তব্যের জন্য ক্ষমা চান তিনি।