জুয়া খেলার অপরাধে পাকিস্তানে এক গাধাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান শহরে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘গাধাটিকে গ্রেফতার করা হয়েছে। কারণ বাকিদের সঙ্গে গাধাটির নামও এফআইআর-এ ছিল। থানার বাইরে গাধাটিকে আপাতত বেঁধে রাখা হয়েছে।’
পাকিস্তানের এক সাংবাদিক গাধাসহ ধৃতদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিতেই শোরগোল পড়ে গেছে চারিদিকে। ওই সাংবাদিক লিখেছেন, ‘জুয়ার দৌড়ে অংশ নেওয়া জন্যে রহিম ইয়ার খান শহরে একটি গাধাকে গ্রেফতার করা হয়েছে। ৮ জন মানুষকেও অবশ্য আটক করা হয়েছে, সেই সঙ্গে উদ্ধার হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা।’

