বার্সার জয়ের পরও মেসির অপেক্ষা বাড়ল


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

আর মাত্র একটি গোল বাকি! পেশাদার ক্যারিয়ারে মেসির এখন পর্যন্ত গোল ৬৯৯ টি এবং বার্সার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে গোল ৪৯৯ টি।

মঙ্গলবার রাতে লেগানেসের বিরুদ্ধে দুই গোল করলেই পেশাদার ক্যারিয়ারে ৭০০ গোল ও ন্যু ক্যাম্পে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করতেন মেসি। তা আর হয়নি। এদিন একটি গোল করেই সন্তুষ্ট থাকতে হয় তাকে।

এদিন লা লিগার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার মিশনে লেগানেসকে নিজেদের মাঠে আতিথ্য দিয়েছে বার্সেলোনা। ম্যাচে মাঠের খেলা ম্যাড়ম্যাড়ে হলেও ফল ঠিকই নিজেদের পক্ষে রেখেছে কিকে সেতিয়েনের শিষ্যরা, জয় পেয়েছে ২-০ গোলে।

যার একটি করেছেন লিওনেল মেসি ও অপরটি দলের কণিষ্ঠতম খেলোয়াড় আনসু ফাতি।

ম্যাচের প্রথমার্ধের পুরো হাইলাইটস বলতে ৪২ মিনিটের মাথায় আনসু ফাতির গোল। জটলার মধ্যে জুনিয়র ফিরপোর বাড়ানো বল ধরে মাটিতে গড়ানো শটে জালের ঠিকানা খুঁজে নেন ফাতি। এর আগে অবশ্য বেশ কয়েকবার বার্সার রক্ষণে ভীতি ছড়িয়েছিল লেগানেস।

দ্বিতীয়ার্ধে ফিরে ৬৩ মিনিটে বল জালে জড়ান ফ্রেঞ্চ স্ট্রাইকার অ্যান্তনিও গ্রিজম্যান। কিন্তু তাকে বলের জোগান দেয়া নেলসন সেমেদু অফসাইডে থাকা ভিএআরের মাধ্যমে বাতিল হয়ে যায় সেই গোল। তবে এর ছয় মিনিট পর রীতিমতো উপহারই পায় বার্সেলোনা।

খেলার ধারার বিপরীতে নিজেদের ডি-বক্সের মধ্যে মেসিকে ফাউল করে বসেন লেগানেস মিডফিল্ডার রুবেন পেরেজ। রেফারি বাজান পেনাল্টি বাঁশি। স্পটকিক থেকে দলের জয় নিশ্চিত করেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি।

চলতি লা লিগায় মেসির এটি ২১তম গোল। সর্বোচ্চ গোলদাতার দৌড়ে বেশ এগিয়েই রয়েছেন তিনি।

এ জয়ে লিগের ২৯ ম্যাচ শেষে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল তারা। এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। টেবিলের একদম নিচে থাকা লেগানেসের সংগ্রহ ২৯ ম্যাচে ২৩ পয়েন্ট।

এর আগে করোনা থেকে ফিরে আসার প্রথম ম্যাচে মায়োর্কার সাথে মেসির এক গোল, দুই এসিস্টে ৪-০ গোলে জিতেছিল বার্সেলোনা।