এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় ম্যানচেস্টার সিটি। গত আসরের চ্যাম্পিয়নদের বিপক্ষে সেমি-ফাইনালে লড়বে আর্সেনাল।
অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি।
এছাড়া শেফিল্ড ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে ওঠে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন আর্সেনাল।
নরিচ সিটিকে হারায় ২-১ গোলে হারিয়ে সেমি-ফাইনালে জায়গা করে নেয় টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড।
এবং রস বার্কলির একমাত্র গোলে লেস্টার সিটিকে হারায় আটবারের চ্যাম্পিয়ন চেলসি।
সেমি-ফাইনাল দুটি হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে, আগামী ১৮ ও ১৯ জুলাই। একই মাঠে আগামী ১ অগাস্ট হবে ফাইনাল।

