রাজধানীর শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনা ঘটেছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে বলে জানা জেয়।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
এদিকে খবর পেয়ে উদ্ধার কাজে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রওনা দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, ময়ূর ২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।

