গাড়ি চুরি করে সাথে করে নিয়ে যান না। রেখেও যান। নতুন গাড়ি চুরি করে পরিবর্তে রেখে যান পুরানো গাড়ি।
এমনই এক চোরকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে জব্দ করা হয়েছে চোরাই ১৫টি গাড়ি।
জানা যায়, ২২ জুন রাজধানীর বারিধারায় একটি গাড়ি চুরি হয়। সিসিটিভি ফুটেজ দেখে চোরকে চিহ্নিত করে পুলিশ। কিন্তু অন্য চোরদের থেকে অনেকটাই আলাদা এই চোর।
জীবন নামের ওই চোর শুধুমাত্র টয়োটা প্রোভোক্স চুরি করে বলে জানা গেছে। নাম্বার প্লেট, চ্যাসিস পরিবর্তন করে গাড়ির যন্ত্রাংশ বিক্রি করে দেয়। এরপর পুরনো হয়ে যাওয়া গাড়িটি রেখে যায় নতুন গাড়ির জায়গায়।
রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সোমবার (২৯ জুন) রাতে গ্রেফতার করা হয় জীবনকে। তার দেওয়া তথ্যে ২ সহযোগীকেও গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় চোরাই গাড়ী।
পুলিশ বলছে, মূলত নেশার টাকা যোগার করতেই গাড়ী চুরি করতো জীবন। গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় ১০টির বেশি মামলা রয়েছে।

