ফটোশুট করাতে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরলেন নবদম্পতি (ভিডিও)


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

আমেরিকার ক্যালিফোর্নিয়ার লাগুনা সমুদ্র সৈকতে ফটোশুট করাতে গিয়েছিলেন এক মার্কিন নবদম্পতি। ফটোশুট চলাকালীন বিশালাকার ঢেউ এসে আছড়ে পড়ে তাদের ওপর।

মুহূর্তেই ঢেউয়ের তোড়ে ভেসে যান দুজন। তবে লাইফগার্ডের সহায়তায় মরতে মরতে বেঁচে ফিরেছেন তারা।

এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, সমু্দ্রঘেঁষা একটি পাথরের ওপর ছবি তোলার জন্য দাঁড়িয়ে ছিলেন ওই দম্পতি। এমন সময় পেছন থেকে ঢেউ এসে আছড়ে পড়ে তাদের ওপর। ঢেউয়ের তোড়ে ভেসে পানিতে হাবুডুবু খেতে থাকেন ওই দম্পতি।

অবশ্য সেখানে উপস্থিত ছিলেন লাইফগার্ডরা। তারা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করেন ওই দম্পতিকে। তবে ওই দম্পতি গুরুতর আহত হননি।

জানা যায়, লাগুনা সমুদ্র সৈকতে প্রচুর মানুষ ঘুরতে যান সেখানে। ফটোশুটের জন্যই ওই জায়গা বেশ জনপ্রিয়।

https://youtu.be/abylcwLJm2g