দুই শতকে দুই মহামারি থেকে জিতলেন এ ভারতীয়


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

১৯১৮ সাল! তার তখন ৪ বছর বয়স। সে সময় বৈশ্বিক মহামারিতে পরিণত হওয়া স্প্যানিশ ফ্লু-তে আক্রান্ত হন তিনি। এবং সুস্থও হয়ে ওঠেন।

সে ঘটনার ১০২ বছর পর আরেক মহামারি করোনাভাইরাসেও আক্রান্ত হন। এবং প্রাণঘাতী এ ভাইরাসকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সুস্থ হয়ে ফিরেছেন ভারতের দিল্লীর ১০৬ বছর বয়সের প্রবীণ।

সম্প্রতি দিল্লির রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ওই প্রবীণ। তার পরিবারের একাধিক সদস্য পজেটিভ ছিলো।

তার সঙ্গেই ভর্তি হয়েছিলেন তাঁর ছেলে, স্ত্রী-সহ পরিবারের একাধিক সদস্য। এরই মধ্যে তার ৭০ বছরের ছেলে করোনা থেকে সেরে উঠেছেন।

জানা যায়, ওই প্রবীন ব্যক্তিই সম্ভবত দিল্লির একমাত্র রোগী যিনি উনিশ শতকের স্প্যানিশ ফ্লুতেও আক্রান্ত হয়েছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি পরিসংখ্যান অনুয়ায়ী, স্প্যানিশ ফ্লুতে গোটা বিশ্বে মৃত্যু হয়েছিল ৪ কোটি মানুষের।

১০২ বছর আগে গোটা দুনিয়ায় ছড়িয়েছিল স্প্যানিশ ফ্লু। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের মতে, ১৯১৮ সালের ইনফ্লুয়েঞ্জা এখনও পর্যন্ত সবচেয়ে মারাত্মক মহামারী ছিল।

১৯১৮-১৯ সালের মধ্যে এই ফ্লু গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। তবে ওই ফ্লুর উৎপত্তি কোথা থেকে তা জানা যায়নি।