যুক্তরাষ্ট্রে করোনার ভয়াবহ পরিস্থিতিতে করোনা আক্রান্তদের জেনেশুনে পার্টিতে আমন্ত্রণ জানায় বেশ কিছু কলেজ পড়ুয়া কিশোর।
করোনা আক্রান্তদের ডাকার উদ্দেশ্য হচ্ছে, পার্টিতে সবার আগে কে সংক্রমিত হয় তা দেখা। যার শরীরে সবার আগে করোনাভাইরাস প্রবেশ করবে সে পাবে মোটা অঙ্কের পুরস্কার।
এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলেছেন, করোনা নিয়ে দায়িত্বজ্ঞানহীন আচরণ যারা করে তাদের শাস্তি দেওয়া উচিত।
এই কথা জানাজানি হতেই রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায়। শুরু হয়েছে তদন্ত। সিটি কাউন্সিলের সদস্য সোন্যা ম্যাককিন্সট্রি জানিয়েছেন, ওই পার্টিতে কে আগে সংক্রমিত হবে, তা নিয়ে রীতিমতো বাজি ধরা হয়। এর কায়দাও অদ্ভুত। একটা মাটির কলসে পার্টিতে আসা সকলকেই একটি নির্দিষ্ট অঙ্কের টাকা রাখতে হয়।
তারপর করোনা আক্রান্তদের সঙ্গে অবাধে মেলামেশা করতে হবে সভ্যদের। তারপর টেস্ট করে দেখা হয় কার আগে করোনা হয়েছে। যে সবার আগে সংক্রমিত হবে সেই পাবে টাকা। অভিযুক্তরা সকলেই আলাবামা ইউনিভার্সিটির পড়ুয়া বলে জানা গেছে।

