বাতিল হল আসন্ন এশিয়া কাপ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

অক্টোবর-নভেম্বরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ, তার আগে সেপ্টেম্বরে এশিয়া কাপ- সবই বাতিল করে দিচ্ছে বিসিসিআই।

এশিয়া কাপে দাদাগিরি করার সর্বোচ্চ ক্ষমতা থাকার কারণে, সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ বাতিল করার ঘোষণা দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এশিযা কাপ বাতিলের কারণ হিসেবে দেখালেন করোনা সংক্রমণকেই।

কিন্তু এর মূলে যে আইপিএল আয়োজনের সর্বোচ্চ চেষ্টা, সেটা আর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন না।

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। যার ফলে আইপিএল আয়োজনের সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

এ কারণেই এশিয়া কাপকে বাতিল করে দিয়ে আইপিএল আয়োজনের রাস্তাটা আরো পরিস্কার করলো বিসিসিআই।

বিষয়টা নিশ্চিত করে বুধবার বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, ‘‌সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ছিল কিন্তু তা বাতিল করা হয়েছে।’‌

যদিও করোনার কারণে পিসিবি চেয়েছিল শ্রীলঙ্কায় এই টুর্নামেন্ট আয়োজন করতে। ভারত দাবি করে আসছিল, আইপিএলকে ভেস্তে দিতেই মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।