২৫ আগস্ট ২০২০, মঙ্গলবার। ১০ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
জন্ম
১৫৩০- প্রথম রুশ জার চতুর্থ আইভান।
১৮৫০- একজন রুশ মেনশেভিক ও সমাজ-গণতন্ত্রী পাভেল আক্সেলরদ।
১৮৭২- বাঙালি রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মন্ত্রী স্যার আবদুল করিম গজনভি।
১৯০০- সাহিত্যিক-সম্পাদক সজনীকান্ত দাস।
১৯০৬- ইংল্যান্ডের ক্রিকেটার জিম স্মিথ।
১৯১১- ভিয়েতনামের যুদ্ধজয়ী বীর ভো নগুয়েন গিয়াপ।
১৯১৬- নোবেলজয়ী মার্কিন অণুজীব বিজ্ঞানী ফ্রেডেরিক রবিনস।
১৯৩০- স্কটল্যান্ডীয় অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক স্যার থমাস শন কনারি।
১৯৪৭- বাংলাদেশি সংগীতশিল্পী প্রবাল চৌধুরী।
মৃত্যু
১৭৭৬- খ্যাতনামা স্কটিশ দার্শনিক ডেভিড হিউম।
১৮১৯- বাষ্পীয় ইঞ্জিনের উদ্ভাবক স্কটিশ বিজ্ঞানী জেমস ওয়াট।
১৮২২- জার্মান বংশোদ্ভুত ইংরেজ জ্যোতির্বিদ এবং সুরকার উইলিয়াম হার্শেল।
১৮৬৭- ইংরেজ রসায়নবিদ এবং পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডে।
১৯০০- জার্মান দার্শনিক ফ্রেডরিখ ভিলহেলম নিটশ।
১৯০৮- নোবেলজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী অঁরি বেকেরেল।
১৯৬৬- মিশরীয় ইসলামী চিন্তাবিদ এবং বিপ্লবী রাজনৈতিক সংগঠক সাইয়েদ কুতুব শহীদ।
১৯৭৬- সাহিত্যে নোবেলজয়ী সুইডিশ কথাশিল্পী আইভিন্ড জনসন।
২০১২- প্রথম চাঁদে অবতরণকারী মার্কিন নভোচারী নিল আর্মস্ট্রং।
ঘটনা
১০৯৫- মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্টানদের ক্রুসেডের যুদ্ধ শুরু হয়।
১৬০৯- ইতালিয়ান পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলেই আইনপ্রণেতাদের সামনে তার আবিষ্কৃত দূরবীক্ষণ যন্ত্র (টেলিস্কোপ) জ্যোতির্বিদ্যায় সার্থকভাবে প্রয়োগ করেন।
১৮২৫- উরুগুয়ে স্বাধীনতা ঘোষণা করে।
১৮৩০- বেলজিয়াম নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।
১৮৯৬- উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক ‘বসুমতি’ প্রথম প্রকাশিত হয়।
১৯১৯- লন্ডন ও প্যারিসের মধ্যে নিয়মিত প্লেন চলাচল শুরু হয়।
১৯২০- এথেলডা ব্লেবট্রেই প্রথম মার্কিন নারী হিসেবে অলিম্পিক স্বর্ণপদক জয়।
১৯২১- যুক্তরাষ্ট্র জার্মানির সঙ্গে শান্তিচুক্তি করে।
১৯৪৪- জার্মান অধিকার থেকে প্যারিস মুক্ত হয়।
১৯৬০- রোমে অলিম্পিক ক্রীড়া শুরু হয়।
১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উগান্ডা।
১৯৮৯- একটানা ৪৫ বছর কমিউনিস্ট শাসনের পর পোল্যান্ডে প্রধানমন্ত্রী শাসিত সরকার প্রর্বতন।
১৯৯১- সোভিয়েত ইউনিয়নভুক্ত প্রজাতন্ত্র বাইলোরাশিয়া স্বাধীনতা ঘোষণা।
১৯৯২- চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

