ফিফা আন্তর্জাতিক প্রীতিম্যাচে মেসির জোড়া গোলে জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এ নিয়ে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকলো লিওনেল স্কালোনির দল। এছাড়াও টানা ২ ম্যাচে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি।
এর আগে গত বৃহস্পতিবার হন্ডুরাসের পর আজ জ্যামাইকার বিপক্ষে ম্যাচেও দুইবার বল জালে জড়ালেন ৭ বারের ব্যালন ডি অর জয়ী এ তারকা ফুটবলার।
মেসির জোড়া গোলে এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে তার গোলসংখ্যা বেড়ে দাঁড়ালো ৯০-এ।
আরও পড়ুন: ‘এমবামিং’, বর্তমানে যেভাবে সংরক্ষণ করা হয় মরদেহ
দলের হয়ে অন্য গোলটি করেছেন মেসির জায়গায় ম্যাচের শুরু থেকে খেলতে নামা হুলিয়ান আলভারেজ।
বিশ্বকাপ শুরুর আগে আবুধাবিতে আগামী নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

