দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক চর্চা শুরুর আশ্বাস শিক্ষামন্ত্রীর


দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক চর্চা শুরুর আশ্বাস শিক্ষামন্ত্রীর

স্কুল, মাদ্রাসা ও কারিগরিসহ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে বিতর্ক চর্চা শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

চাঁদপুর সরকারি কলেজে একটি বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে শিক্ষামন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে বিতর্ক চর্চার দীর্ঘ দিনের একটা ঐতিহ্য রয়েছে। আমরা আমাদের ও এর চর্চা শুরু করতে চাই। যেখানে বিতর্ক চর্চা নেই সেখানে শুরু করতে চাই। আর যেখানে আছে সেখানে আরও ভালো করতে চাই।

আরও পড়ুনঃ “সরকার পতনের অলীক স্বপ্ন দেখছে বিএনপি”

দীপু মনি বলেন, আমাদের নতুন প্রজন্মকে মুক্ত চিন্তা, যুক্তিবাদী, প্রযুক্তি বান্ধব, নয়া প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ, মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বিতর্ক চর্চা মানুষকে যুক্তিবাদী হতে শেখায় এবং ভাষার ওপর দক্ষতা বাড়ায়। সবচেয়ে বড় কথা, তাদের পরম সহিষ্ণু হতে শেখায়।

জাতীয় পর্যায়ের এ বিতর্ক উৎসবে সারা দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়সহ প্রায় ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের দেড় হাজার বিতার্কিক অংশ নিয়েছে।

এর আগে ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বির্তক উৎসব-২০২২ উদ্বোধন উপলক্ষে র‌্যালিতে অংশগ্রহণ করেন ডা. দীপু মনি।