কাঠমান্ডুতে মেয়েদের সাফে চ্যাম্পিয়ন হওয়ার প্রভাব পরেছে সাম্প্রতিক ফিফা র্যাঙ্কিংয়ে। র্যাঙ্কিংয়ে একলাফে ৭ ধাপ এগিয়েছেন সাবিনা খাতুনরা।
এর আগে ফিফা র্যাঙ্কিংয়ে ১৪৭ নম্বরে ছিল বাংলাদেশ নারী ফুটবল দল। ৭ ধাপ এগিয়ে এখন তারা আছে র্যাঙ্কিং ১৪০ নম্বরে। বাংলাদেশের অর্জিত পয়েন্টেও উন্নতি হয়েছে। টুর্নামেন্টের আগে বাংলাদেশের পয়েন্ট ছিল ১০১৭.১৬, আর এখন ১০৫৪.৫৫।
আরও পড়ুনঃ কোচ লিওনেল স্কালোনির মেয়াদ বাড়ালো এএফএ
এদিকে বাংলাদেশ ও নেপালের কাছে সাফে হারের পর ভারত তিন ধাপ পিছিয়ে এখন আছে ৬১তম স্থানে। বাংলাদেশের কাছে ফাইনালে হারা নেপাল এক ধাপ পিছিয়ে ১০৩ নম্বরে আছে।
বর্তমান র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার অবস্থান ১৫৫, মালদ্বীপ ১৫৯, পাকিস্তান ১৬০ ও ভুটানের অবস্থান ১৭৭। মেয়েদের র্যাঙ্কিংয়ে বরাবরের মতোই শীর্ষে যুক্তরাষ্ট্র। জার্মানিকে তিনে নামিয়ে দুইয়ে উঠে এসেছে সুইডেন।

