করোনা মহামারীর মধ্যই যোগ হচ্ছে আরেক দুর্যোগ ঘূর্ণিঝড় আম্ফান। শনিবার সন্ধ্যায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি এ ঘূর্ণিঝড়ের সম্ভাব্য অভিমুখ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ওড়িশ্যা। বুধবার ভোরে পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আম্ফান’।
ভারতের আবহাওয়া দফতর বলেছে, ২০ মে ভোরে ঝড়টি স্থলভূমিতে প্রবেশ করতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী মঙ্গলবার থেকেই উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে। বুধবার এ বৃষ্টিপাতের সঙ্গে থাকবে ঝড়ো হাওয়া।
ঘুর্ণিঝড়ের সতর্কতা পেয়েই বিপর্যয় মোকাবেলার প্রস্তুতি নেয়া শুরু করেছে ভারত। ভিডিও কনফারেন্সে পশ্চিমবঙ্গ ও ওড়িশ্যার প্রতিনিধিদের সঙ্গে এই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন ভারতীয় কেন্দ্রের ক্যাবিনেট সচিব রাজীব গৌবা।

