চলমান করোনা সংক্রমণে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান। আজ রোববার (২১ জুন) সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি। দুপুরে গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন।
রেজা কিবরিয়া বলেন, মোকাব্বির খানের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ দুপুর ২টায় সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে তাকে রিলিজ দেওয়া হয়েছে। এখন থেকে তিনি বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে থাকবেন।
উল্লেখ্য. গত ১৫ জুন শ্বাসকষ্ট নিয়ে সিএমএইচে ভর্তি হন সিলেট-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান। ১৬ জুন তার করোনাভাইরাস টেস্ট রিপোর্ট ‘পজিটিভ’ আসে। এরপর থেকেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

