আবরারের পরিবারকে ১০ লাখ টাকা দিতে হাইকোর্টের নির্দেশ


চিকিৎসা বাণিজ্য বন্ধে হাইকোর্ট রুলের জবাব চান ৪ সপ্তাহের মধ্যে
হাইকোর্ট


রাজধানীর নর্দ্দায় বাসচাপায় নিহত বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর আবরার আহমেদ চৌধুরীর পরিবারকে ‘জরুরি খরচ’ বাবদ ১০ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ নির্দেশ দেন।

সড়ক ব্যবহারের ক্ষেত্রে সাধারণের নিরাপত্তা দিতে কর্তৃপক্ষের ‘অব্যাহত ব্যর্থতা’ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং দুর্ঘটনায় নিহত আবরারের পরিবারকে কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চানতে চাওয়া হয়েছে রুলে।

স্বরাষ্ট্র সচিব, সড়ক ও সেতু সচিব, পুলিশ মহাপরিদর্শক, বিআরটিএ, সুপ্রভাত পরিবহনসহ আট বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার কাজল।

রাজধানীর নদ্দায় প্রগতি সরণিতে মঙ্গলবার বাস চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরারের মৃত্যুর ঘটনা নিয়ে সংবাদপত্রে প্রকাশিত খবর বুধবার হাই কোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।