জয়পুরহাটের বানিয়াপাড়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন নারী ও শিশু নিহত হয়েছেন।
আজ শুক্রবার বেলা দেড়টার দিকে বানিয়াপাড়া এলাকায় জয়পুরহাট-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরো অন্তত ২১ জন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাসটি বগুড়া থেকে জয়পুরহাট হয়ে হিলিতে চলাচল করে। আজ দুপুরে বানিয়াপাড়া নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এ ঘটনার চালক ও চালকের সহকারীর খোঁজ পাওয়া যায়নি।
তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

