পুরুষের স্তন ক্যানসার হতে পারে যেসব কারণে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

সারাবিশ্বে ক্যানসার এক আতঙ্কের নাম। যা শুনলে মনে হয় যে বেঁচে থাকার প্রদীপটুকুও বোধ হয় ফুরিয়ে এসেছে। বর্তমান বিশ্বে অধিক মৃত্যুর হারে এগিয়ে আছে এই মরনব্যাধি রোগ।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (who) দেয়া তথ্য অনুযায়ী ২০১৮ সালে গোটা বিশ্বে ক্যানসার আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে প্রায় ৯.৬ মিলিয়ন মানুষের। এদের মধ্যে ২২ শতাংশ ক্যানসারে মৃত্যুর জন্য দায়ী ছিল তামাকজাত পণ্য।

এছাড়াও, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী জানা যায় সেই দেশগুলোই সর্বাধিক ক্যানসারে আক্রান্ত হয়েছে যেখানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের সংখ্যা বেশি।

এদিকে ক্যানসার ইন্ডিয়া নামের একটি ওয়েবসাইটের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জানা যায়, প্রতি বছর ভারতেই প্রায় ১০ লাখের বেশি মানুষ ক্যানসারে আক্রান্ত হয়। এবং ২০ লাখের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়।

এদের মধ্যে পুরুষদের ঠোঁট, ফুসফুস, পাকস্থলীর ক্যানসারে আক্রান্তের সংখ্যা যেমন বেশি, তেমনই মহিলাদের ক্ষেত্রে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনা সর্বাধিক। তবে স্তন ক্যানসার যে শুধু মহিলাদেরই হচ্ছে তা নয়। পুরুষদের মধ্যেও এই ধরনের ক্যানসার বাসা বাঁধতে পারে বলে জানা গেছে।

এক প্রতিবেদনে জানা যায়, বার্ধক্যে থাকা পুরুষদের মধ্যেই স্তন ক্যানসার বাসা বাঁধে, তবে অল্প বয়সীরাও এই রোগে আক্রান্ত হতে পারে। যদি প্রথম ধাপেই স্তন ক্যানসারকে শনাক্ত করা যায় তাহলে অল্পবয়সী পুরুষকে বাঁচানো সম্ভব। বেশির ভাগ ক্ষেত্রেই বিশষ করে পুরুষদের স্তন ক্যানসারের ক্ষেত্রে চিকিৎসকরা সংক্রামক টিস্যুগুলোকে অপারেশন করে বাদ দিয়ে দেয়। এছাড়াও কেমোথেরাপি ও রেডিয়েশন থেরাপিতে স্তন ক্যানসার সারানো যায়।

এক গবেষণায় দেখা যায়, মধ্য ও পূর্ব আফ্রিকার পুরুষদের মধ্যে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনাই সবচেয়ে বেশি। চিকিৎসকরা মূলত তিনটি কারণকেই এর জন্য দায়ী করেছেন। যকৃতে সংক্রমণ থেকেই তাদের স্তন ক্যানসার হয়।

প্রথমত, জন্মসূত্রেই পুরুষের শরীরে এই রোগের জীবানু থাকে।

দ্বিতীয়ত, শরীরে ইস্ট্রোজেন ও অ্যান্ড্রেজেনের অনুপাতের তারতম্যের কারণেও পুরুষদের স্তন ক্যানসার হতে পারে। মারিজুয়ানার অভ্যাস, থাইরয়েড, ওবেসিটি, যকৃতের কর্মহীনতার কারণেই পুরুষদের স্তন ক্যানসারের সম্ভাবনা বাড়ে।

সর্বশেষ, অধিকাংশ ক্ষেত্রে পুরুষের অণ্ডোকোষও তাদের শরীরে স্তন ক্যানসারের কারণ হয়ে দাঁড়াতে পারে।

তথ্য: ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ