ছোট বড় সকলেরই ম্যাগী নুডুলস বেশ পছন্দের। সকাল, সন্ধ্যার নাস্তায় অথবা অনেক সময় ব্যস্ত দুপুরেও ম্যাগী নুডুলসের তুলনা নেই। কখনো সবজি, ডিম বা মাংস মিশিয়ে মশলাদার নুডুলস বা শুধু পানি আর মশলা দিয়ে ফুটিয়েও তৈরি করা যায় ম্যাগী।
তবে ম্যাগির স্বাদের অনেকটাই নির্ভর করে নুডুলসের সাথে দেয়া গোপন রেসিপির মশলার উপর। তবে খুব গোপন এই রেসিপিটি আর গোপন রাখতে পারেনি ম্যাগী। আসুন দেখে নেয়া যাক এই মশলা তৈরিতে কি কি লাগছে;
উপকরণ
পিয়াজ গুড়া দেড় চা চামচ
রসুন গুঁড়া দেড় চা চামচ
ধনে গুঁড়া দেড় চা চামচ
লাল মরিচ গুঁড়া ১ চা চামচ
হলুদ গুঁড়া ১/২ চা চামচ
জিরা গুঁড়া ১ চা চামচ
গোল মরিচ গুড়া ১ চা চামচ
মেথি গুঁড়া ১/৪ চা চামচ
আদা গুঁড়া ১/২ চা চামচ
গরম মসলার গুড়া দেড় চা চামচ
চিনি ১ চা চামচ
চিলি ফ্লেক্স দেড় চা চামচ
কর্ন ফ্লাওয়ার ১ চা চামচ
আমচুর গুড়া ১/২ চা চামচ
লবণ দেড় চা চামচ
টেস্টিং সল্ট ১/২ চা চামচ
প্রণালী
বিভিন্ন সুপার শপে এই সব উপকরণই পাওয়া যাবে। একটি পাত্রে সবগুলো উপকরণ ভালভাবে মিশিয়ে নিতে হবে। ৪ জনের জন্য নুডুলস রান্নার সময় এই মিশ্রণ থেকে ২ চা চামচ মশলা ব্যবহার করলেই যেকোন নুডুলসে পাবেন ম্যাগী নুডুলসের স্বাদ।

