সসেজ খেতে আমরা সবাই ভালবাসি। কিন্তু বেশিরভাগ সময় এই খাবারটি বাইরে থেকেই কিনে খেতে হয়। তবে সব সময় বাইরে থেকে কিনে খাওয়া সম্ভব নয়। আর যেখানে ঘরেই সসেজ বানানও সম্ভব সেখানে বাইরে থেকেই বা কেন কিনে খাব।
আসুন দেখে নেই সসেজ তৈরিতে কি কি লাগছে;
উপকরণ;
হাড় ছাড়া মুরগির মাংস ১ কেজি (কিমা করে নেয়া)
রসুন বাটা ১ চা চামচ
জিরা গুঁড়া ১ চা চামচ
গোলমরিচ গুড়া সামান্য
টেস্টিং সল্ট সামান্য
সয়া সস ১ চা চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ
চিলি ফ্লেক্স ১ চা চামচ
আদা গুড়া ১ চা চামচ
কালো গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
শুকনো পুদিনা পাতা গুঁড়া ১/২ চা চামচ
রোজমেরি গুঁড়া ১ চা চামচ
লবন ২ চা চামচ
প্রণালী;
মুরগির মাংসটা একদম পেস্ট করে নিতে হবে। এবার সব মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নিন। এবার র্যাপিং পেপারে পরিমাণ মত কিমা নিয়ে রোল করুন। ভালো ভাবে দুই পাশের পলিথিন টা মুরে দিন যেন পানিতে দিলে ভিতরে পানি ঢুকতে না পারে। প্রয়োজন হলে সুতা দিয়ে বেঁধে দিন। এবার ফুটন্ত গরম পানিতে সসেজ গুলো দিয়ে দিন। এভাবে সেদ্ধ করুন ৪ মিনিট। একটি বোল এ বরফ দেওয়া পানি তৈরী রাখুন। ৪ মিনিট পর সসেজ গুলো উঠিয়ে সরাসরি বরফ পানিতে রাখুন। ১ মিনিট পর সসেজ গুলো ঠান্ডা হলে ডীপ ফ্রিজ এ রেখে দিন। এভাবে সংরক্ষন ও করতে পারেন আবার সাথে সাথেই রান্না করে নিতে পারেন।

