বিকেলের নাস্তায় অনেকেই ভাজাপোড়া খেতে খুব পছন্দ করি। তবে বাইরে থেকে কিনে আনা খাবার বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যকর হয় না। আর তাই এক্ষেত্রে বিকেলে নাস্তায় তৈরি করতে পারেন ব্রেড পাকোড়া।
আসুন দেখে নেই ব্রেড পাকোড়া তৈরিতে কি কি লাগছে;
উপকরণ;
পাউরুটি ৬টি
বেসন ৫-৬ টেবিল চামচ
পানি পরিমাণমতো
লবণ স্বাদমতো
মরিচগুঁড়া আধা চা চামচ
হলুদগুঁড়া সামান্য
জিরা ও বেকিং পাউডার এক চামচের চার ভাগের একভাগ
সিদ্ধ আলু ১টি
পেঁয়াজকুচি ১টি
কাঁচামরিচকুচি ২টি
ধনেপাতাকুচি পরিমাণমতো
লবণ পরিমাণমতো
মরিচগুঁড়া আধা চা চামচ
আমচূর পাউডার
গরম মশলা এক চামচের চার ভাগের একভাগ
প্রণালি;
একটি পাত্রে সিদ্ধ আলু, পেঁয়াজকুচি, কাঁচামরিচ কুচি, লবণ, আমচূর গুঁড়ো, গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
এবার বেসন, লবণ, হলুদ ও মরিচগুঁড়া, জিরা, বেকিং পাউডার দিয়ে ঘোলা তৈরি করুন।এক পিস পাউরুটির ভিতর পুদিনাপাতার সস অথবা টমেটো কেচাপ লাগিয়ে নিন। তারপর এতে সিদ্ধ আলুর পুর ভাল করে ভরে নিন। আরেকটি পাউরুটি দিয়ে স্যান্ডউইচের মতো করুন।
তারপর ছুরি দিয়ে মাঝখানে কেটে নিন।পাউরুটির টুকরোগুলো বেসনের গোলার মধ্যে ডুবিয়ে তেলে ভাজুন।বাদামি রং হয়ে এলে নামিয়ে ফেলুন।সস দিয়ে পরিবেশন করুন মজাদার ব্রেড পাকোড়া।

