মাইক্রোওয়েভে খাবার গরম করলে যেমন খাদ্যগুণ নষ্ট হয়, তেমনই খাবারও খারাপ হয়ে যায়। কি কি খাবার মাইক্রোওয়েভে গরম করলে অসুবিধা হতে পারে?
চলুন জেনে নেওয়া যাক :
পিৎজা
পিৎজা আমরা গরম করে খাওয়া হয়। কিন্তু পিৎজা তৈরি হওয়ার পর আবার গরম করলে এই পিৎজা ব্রেড শক্ত হয়ে যায়। তাই গরম করে খাওয়া যাবে না।
বার্গার
পাউরুটি তৈরির সময় এটি পোড়ানো হয়। এজন্য পুনরায় গরম না করাই ভালো। এতে শরীরে সমস্যা দেখা দিতে পারে।
মাছ
মাছের ঝোল বা মাছের অন্য কোন পদ আমরা গরম করে থাকি। কিন্তু এই খাবারগুলো গরম না করাই ভালো।
দুধের তৈরি কোনো খাবার
দুধ থেকে তৈরি খাবার মাইক্রোওভেনে গরম না করাই ভালো। এতে খাদ্যগুণ নষ্ট হয়। অনেক সময় খাবারও নষ্ট হয়ে যেতে পারে।
বাচ্চার খাবার
অনেকেই বাচ্চার খাবার মাইক্রোওভেনে গরম করে খাওয়ান। তবে এই ভুল কখনই করবেন না। এতে বাচ্চার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
পাফ পেস্ট্রি বা বাটার দেওয়া কোনো কিছু মাইক্রোওভেনে গরম করবেন না। এতে খাবারের স্বাদ চলে যায়।

