অল্প সময়ে ইফতারিতে ঝাল বড়া



করোনার এই মুহূর্তে বাসার সবজিতে ঘাটতি দেখা যায়। হুট করে বাইরে থেকে কোন কিছু আনাও সম্ভব হয় না। এছাড়া থাকে নানা রকম স্বাস্থ্য ঝুঁকি। তাই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে তৈরি করুন মজাদার ঝাল বড়া।

ঝাল বড়া তৈরির উপকরণ নিচে দেয়া হলোঃ

উপকরণঃ

আটা – ২ কাপ।

পেয়াজ কুচি – ১/২ কাপ।

কাঁচা মরিচ – ৪ টা।

হলুদ গুড়া –  ১/২ টেবিল চামচ।

মরিচ গুড়া – ১/২ টেবিল চামচ।

ডিম –     ১ টা।

লবণ –     স্বাদমত।

সয়াবিন তেল – পরিমাণ মত।

পানি – পরিমাণ মত।

প্রস্তুত প্রণালীঃ

আটা, পিয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, হলুদ গুড়া, মরিচ গুড়া, ডিম, লবণ দিয়ে ভালো করে মেখে নেন। এরপর পানি দিয়ে উপকরনগুলো ভালো করে গুলিয়ে নিন। তবে খেয়াল রাখবেন যাতে আটার গোলা হাত দিয়ে তুলে সহজেই তেলের ভিতরে বড়া আকৃতির করে দেয়া যায়। খেয়াল রাখবেন গোলা যেন শক্ত না হয়। হালকা পাতলা হবে।

এবার প্যানে তেল গরম দিয়ে আঁটার গোলা বড়া আকৃতির করে ডুবো তেলে ভেজে নিন। এবার গরম গরম পরিবেশন করুন। (এটা বানিয়ে ২-৩ দিন সংরক্ষন করা যায়)।

পেপার’স লাইফ/রসুই  ঘর/ রাফিয়া রাফি