ইফতার আয়োজনে পুঁইপাতা ফ্রাই



পুঁই শাকে আছে প্রচুর ভিটামিন বি, সি ও এ। একই সাথে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর আয়রণ। তবে অনেকেই শাক হিসেবে পুঁই পছন্দের তালিকায় রাখতে চান না, তাদের জন্য আজকের আয়োজন পুঁইপাতা ফ্রাই।

পুঁইপাতা ফ্রাই তৈরির উপকরণ নিচে দেয়া হলোঃ

 উপকরণঃ

 পুঁইপাতা –        ১২ টি

বেসন –           ২ কাপ
চালের গুড়া – ২ টেবিল চামচ।

হলুদ গুড়া –  ১/২ টেবিল চামচ।

মরিচ গুড়া – ১/২ টেবিল চামচ।

বেকিং পাউডার – ১/২ টেবিল চামচ।

লবণ –     স্বাদমত।

সয়াবিন তেল – ১ টেবিল চামচ।

পানি – পরিমাণ মত।

 প্রস্তুত প্রণালীঃ

বেসন, চালের গুড়া, হলুদ গুড়া, মরিচ গুড়া এবং বেকিং পাউডার চালনি দিয়ে চেলে নিন। এরপর লবণ, পানি ও তেল দিয়ে উপকরনগুলো ভালো করে গুলিয়ে নিন। তবে খেয়াল রাখবেন যাতে গোলার ভিতর দলা পাকানো না থাকে। এবার একটি হাতের আঙ্গুল ডুবিয়ে দেখে নিন বেসনের গোলা আস্তে আস্তে ফোঁটা কেটে নিচের দিকে পড়ছে। তখন বুঝবেন আপনার গোলা সঠিকভাবে গোলানো হয়েছে।

এবার প্যানে তেল গরম দিয়ে পরিষ্কার পুঁইপাতা দুটি করে নিয়ে তিন কোনে ভাজ করে বেসনের গোলায় চুবিয়ে গরম তেলের ভিতর ছেড়ে দিন। বাদামী রঙ করে ভেজে উঠিয়ে ফেলুন।

এবার গরম গরম পরিবেশন করুন পুঁইপাতা ফ্রাই।

পেপার’স লাইফ/রসুই  ঘর/ রাফিয়া রাফি