নিলামে এক টুকরো চাঁদের দাম প্রায় সাড়ে ২১ কোটি টাকা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

লন্ডনে ক্রিস্টির নিলাম ঘরে উঠল এক টুকরো চাঁদ। যা এখনও পর্যন্ত পৃথিবীর বুকে পাওয়া পঞ্চম বৃহত্তম চাঁদের পাথর।

১৩.৫ কেজি ওজনের পাথরটি সম্ভবত কোনও উল্কা বা ধূমকেতুর আঘাতে চাঁদের বুক থেকে খসে পড়ে পৃথিবীতে এসে পড়ে। সাহারা মরুভূমি থেকে এই পাথরটি উদ্ধার হয়। NWA12691 নামেই পরিচিত এই চাঁদের পাথর।

নিলামে পাথরটি বিক্রি হয় ২ মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ২১ কোটি টাকায়।

প্রায় একটি ফুটবলের আকারের এই পাথর নাসার অ্যাপোলো স্পেস মিশনে চন্দ্রারোহীদের দ্বারা নিয়ে চাঁদের পাথরের মতোই দেখতে।

এখনও পর্যন্ত পৃথিবীতে মোট ৬৫০ কেজি ওজনের চাঁদের পাথর পাওয়া গেছে। এই পৃথিবীর বাইরের কোনও বস্তু হাতে ধরার মধ্যে একটা অদ্ভ‌ুত অনুভূতি রয়েছে বলে জানালেন ক্রিস্টির সায়েন্স অ্যান্ড ন্যাচরাল হিস্টোরি বিভাগের প্রধান জেমস হিসলপ।

সুত্র : সিএনএন