রোজার মাসে অনেকেরই হজমে সমস্যা দেখা দেয়। আতপ চাল হজমের ক্ষেত্রে বেশ উপকারী। তাছাড়া এই রেসিপিতে রয়েছে দুধ। যা আপনার ক্যালোরির চাহিদা পূরণে সহায়ক। আর এটি খুব সহজেই তৈরি করা যায়।
আতপ চাউলের হালুয়া তৈরির উপকরণ নিচে দেয়া হলোঃ
উপকরণঃ
আতপ চাল – ১/২ কাপ
দুধ – ১ লিটার
চিনি – দেড় কাপ
এলাচ – ২ টি
দারুচিনি – ১ টুকরা
কিচমিচ – ৮ টি
লবণ – ১ চিমটি
প্রস্তুত প্রণালীঃ
আতপ চাল ভালো করে ধুয়ে শুঁকিয়ে সুজির দানার মত গুড়ো করে নিন। দেখতে যেন একদম সুজির মত হয়। এরপর একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে তিনটি বলক তুলে নিন। এরপর এলাচ, দারুচিনি, চিনি এবং লবণ দিয়ে কিছুক্ষণ মাঝারি আঁচে জ্বাল দিয়ে নিন। এরপর আতপ চালের সুজিগুলো দুধের মধ্যে দিয়ে অনবরত নাড়তে থাকুন। যাতে সুজিগুলো দলা না পাকায়। এরপর কিছুক্ষণ জ্বাল দিয়ে ঘন হয়ে এলে নামিয়ে ফেলুন। এবার যে পাত্রে হালুয়া সেট করবেন সে পাত্রে ঘি ব্রাশ করে নিন। এবার গরম থাকা অবস্থায় সুজির হালুয়া ঐ পাত্রে সেট করে নিন। এবার সুজি ঠাণ্ডা হলে এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এরপর যেকোনো সেইপে কেটে নিজের পছন্দ মত পরিবেশন করুন।
পেপার’স লাইফ/রসুই ঘর/ রাফিয়া রাফি
