এবার পরিত্যক্ত অবস্থায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৪৭ বস্তা চাল উদ্ধার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। জানা যায়, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রাম থেকে বুধবার (২০ মে ) সন্ধ্যার দিকে এই চালের বস্তা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক মাসুদ পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুনারীতলা ইউনিয়নের মুসলেমাবাদ নলে পাড়ার অভিযান চালিয়ে আছাদুজ্জামান ভুট্টো নামের (বাঁশের কারিগর) এর বাড়ি থেকে ৩০ কেজি ওজনের ৪৭ বস্তা চাল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এসময় তিনি আরও জানান, উদ্ধারকৃত বস্তাগুলোর গায়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি লেখা রয়েছে।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, চালগুলো যার বাড়ি হতে জব্দ করা হয়েছে তাকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তবে বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

