গত ১৮ এপ্রিল সোমবার হতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়ার পর আবারো বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা হতে কর্তৃপক্ষের নির্দেশে আবারো শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে আবারো ফেরি চলাচল শুরু হয়েছে।
ঈদে ঘরমুখো যাত্রীর ঢল জনসমুদ্রে রূপ নেওয়ায় এবং করোনা সংক্রমন ঠেকাতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল।
এ তথ্য নিশ্চিত করে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটস্থ সহকারী মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম।
তিনি জানান,করোনা সংক্রমন রোধে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে গত ১৮ এপ্রি হতে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি সার্ভিস বন্ধ করে দেয়া হয়েছিল। ঘরমুখো মানুষে শিমুলিয়া ঘাট পরিণত হয়েছিল জন সমুদ্রে। সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছিলনা। লোকজন গাদাগাদি করে ফেরিতে যাচ্ছিল। তাই করোনা সংক্রমন ঠেকাতেই ফেরি বন্ধ করে দেয়া হয়েছিল। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা হতে কর্তৃপক্ষের নির্দেশে আবারো ফেরি সার্ভিস সচল করা হয়েছে। ১২টি ফেরি সকাল থেকে চলাচল করছে।

